৬৬ বছর বয়সে মৃত্যু বরণ করেছেন জনপ্রিয় টিভি অভিনেত্রী মেলোডি প্যাটারসন। তিনি ‘এফ ট্রপ’ টিভি সিরিজে র্যাংলার জেন চরিত্রের জন্য সুপরিচিত ছিলেন। যদিও দ্য অ্যাংরি ব্রিড, দ্য সাইকেল স্যাভেজ এবং ব্লাড এন্ড লেসসহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। তবে ‘এফ ট্রপ’ টিভি সিরিজই থ্যাতি এনে দেয় তার।
জানা গেছে, গত ২০ আগস্ট নিজ বাসাতেই মারা যান মেলোডি। তার মৃত্যুর খবরটি প্রথমে ‘এফ ট্রপ’ এর সহ-অভিনেতা লেরি স্টর্ক তার ফেসবুক ওয়ালে প্রকাশ করেন। তারপর খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। অভিনেত্রী মেলোডির মৃত্যুতে কো-স্টার লেরি ‘এফ ট্রপ’-এর র্যাংলার জেনের জন্য স্মৃতিচারণ করেন।
উল্লেখ্য, মেলোডি প্যাটারসন ১৯৬৫ সাল থেকে ১৯৬৭ সাল পর্যন্ত ‘এফ ট্রপ’ নামের একটি টিভি সিরিজে অভিনয় করে দারুণ সফলতা ও খ্যাতি অর্জন করেছিলেন। এছাড়াও টিভি শো দ্য মনকিস, আদম-১২, গ্রিন আক্রিসেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
