ওলামা লীগ সভাপতি ছুরিকাহত: ৪ দিনের রিমান্ডে মুজাহিদ

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১৯:০৪
 
আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালীকে ছুরিকাঘাতের ঘটনায় গ্রেফতার মোহাম্মদ মুজাহিদকে (২০) চার দিনের রিমান্ড দিয়েছে আদালত। শনিবার মুজাহিদকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ইন্সপেক্টর আলম মিয়া। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তসরুজ্জামান চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
 
উল্লেখ্য, বায়তুল মোকাররম মসজিদে শুক্রবার জুম্মার নামাজ শেষে বের হলে দক্ষিণ গেটে ইলিয়াস বিন হেলালী দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন। জখমের পর ঘটনাস্থল থেকে পুলিশ মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করে। ঐ ঘটনায় পল্টন থানায় আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন বাদী হয়ে একটি মামলা করেন। মামলার তদন্তভার ডিবিতে স্থানান্তর করা হয়।