পবিত্র হজ ও তাবলীগ জামায়াত নিয়ে কটূক্তি করে দল থেকে বহিস্কার হওয়া আবদুল লতিফ সিদ্দিকীর সংসদ সদস্য পদ বাতিলের বিষয়ে রবিবার শুনানি করবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদের নেতৃত্বাধিন ৫ সদস্যের কমিশন উভয়পক্ষের শুনানির পর চূড়ান্ত রায় দেবে।
