নড়াইলে গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ১৯:৫৩
জেলার লোহাগড়া উপজেলার পদ্মবিলা গ্রামে গাছ থেকে পড়ে গিয়ে আজিজ (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে।  সে ওই গ্রামের ইকরামুল ইসলামের ছেলে।
 
পারিবারিক সূত্রে জানা গেছে, খেলার ছলে বাড়ির পাশের একটি ছোট আম গাছ বেয়ে উপরে উঠার পর গাছ থেকে পড়ে যায় আজিজ (৬)। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।