কাঁচা মরিচ কেজি দুইশ টাকা !

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ২০:০৬
টানা বর্ষণে হঠাৎ করেই কাঁচা মরিচের দাম বেড়ে গেছে। দুই দিন আগেও প্রতি কেজি মরিচ ৪০টাকা ধরে বিক্রি হতো, সেই মরিচ এখন দুইশ টাকায় পাওয়া যাচ্ছে না।  শনিবার  রৌমারী ও রাজীবপুরের বিভিন্ন হাটবাজার ঘুরে এই তথ্য পাওয়া যায়।
 
রৌমারীর কর্তিমারী বাজারে সরেজমিনে দেখা যায়, আড়াইশ গ্রাম কাঁচা মরিচের দাম নিচ্ছে ৫০ টাকা করে। সে হিসেবে এক কেজির দাম হয় দুইশ টাকা। হঠাৎ করে কেন এত দাম-জানতে চাইলে মরিচ বিক্রেতা জবেদ আলী বলেন, ‘বৃষ্টির কারণে আমদানি করা যায়নি। বাজারে মরিচ নেই। মজুদারা দাম বাড়িয়ে দিয়েছে।’
 
এ প্রসঙ্গে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর কুমার বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘আমি একটি প্রশিক্ষণে আছি। তাই কিছু বলতে পারছি না।’