খেমাররুজ ফার্স্ট লেডি ইয়েং থিরিথ আর নেই

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ২০:৩২
কম্বোডিয়ার ঘাতক খেমাররুজ সরকারের সাবেক ‘ফার্স্ট লেডি’ ইয়েং থিরিথ আর নেই। শনিবার সকাল সাড়ে  ১০টার দিকে তিনি মারা যান। -বাসস
 
অসুস্থতার কারণে ২০১২ সালে জাতিসংঘ সমর্থিত ট্রাইবুনাল তার বিচার কাজ স্থগিত করে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে তার বিচার শুরু হয়। ট্রাইবুনাল একথা জানায়।
 
ট্রাইবুনালের এক বিবৃতিতে বলা হয়, অভিযুক্ত ‘ফার্স্ট লেডি’ কম্বোডিয়ার পাইলিনে ২২ আগস্ট সকাল সাড়ে ১০ টার দিকে মারা যান। আদালত তিনি স্মৃতিশক্তি হারিয়েছেন বলে ঘোষণা করে। তিনি বিচারের অযোগ্য হওয়ায় তার বিরুদ্ধে করা মামলা স্থগিত করা হয়।