চৌদ্দগ্রামে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ২১:২০
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় ইয়াবাসহ ইমান হোসেন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
 
র‌্যাব জানায়, শনিবার বিকাল সোয়া পাঁচটার দিকে র‌্যাবের একটি দল উপজেলার কাশিনগর বাজারের পশ্চিম পাশের এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ওই এলাকার হাবিবুর রহমানের মালিকাধীন ব্যাবসা প্রতিষ্ঠান স্যানিটারি সামগ্রী রাখা স্থান থেকে ৬৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় জেলা সদর দক্ষিণ উপজেলার কালিকাপুর গ্রামের ইমান হোসেনকে আটক করা হয়। এসব ইয়াবার মূল্য এক লাখ ৯৩ হাজার পাঁচ শ টাকা। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।