ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিসিয়ানের মৃত্যু

আপডেট : ২২ আগস্ট ২০১৫, ২১:৩১
ঠাকুরগাঁও সদর উপজেলার শাসলাপিয়ালা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাজহারুল ইসলাম (২৮) নামে এক ইলেকট্রিসিয়ানের মৃত্যু হয়েছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকাল সাড়ে চারটার দিকে ওই গ্রামে পল্লি বিদ্যুতের ১১ হাজার কেভি লাইন মেরামতের কাজ করছিলেন ইলেকট্রিসিয়ান মাজহারুল। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাজহারুল উপজেলা সদরের হাবিব উদ্দিনের ছেলে।
 
পরে জেলা ফায়ার সার্ভিসের সদস্যরা বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
 
ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল মান্নান তথ্যের সত্যতা নিশ্চিত করেন।