ভালুকায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ০০:০৭

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আমতলী নামক স্থানে  সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছে। আজ শনিবার রাত ৯টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম বাবু (২০)। সে ত্রিশালের ধানিখোলা গ্রামের আবদুস সালামের পুত্র।

ভালুকা থানার ওসি গোলাম সারোয়ার জানান, ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রন হারিয়ে রোড় ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে।
আহত ৪ জনকে ভালুকা হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের মধ্য থেকে হামিদুল (২২), সম্রাট (২০) ও অজ্ঞাতসহ ৩জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।