সিরাজগঞ্জ জেলার সয়দাবাদ এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাত পরিচয় (৩২) এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। ট্রাকটি আটক করা হলেও ট্রাক চালক পালিয়ে গেছেন।
শনিবার রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানিয়েছেন, সয়দাবাদ মোড় থেকে একটি খালি ভ্যান চালিয়ে চালক বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পুনর্বাসন এলাকায় যাচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি ট্রাক ভ্যানটিকে চাপা দিলে তিনি আহত হন।
আশঙ্কাজনক অবস্থায় সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেয়ার পথে ভ্যানচালক মারা যান।
