মওদুদের বিচারিক কার্যক্রম ৩০ আগস্ট পর্যন্ত স্থগিত

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১০:১৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের বাড়ি ক্রয়সংক্রান্ত দুর্নীতির মামলার বিচারিক আদালতে চলমান কার্যক্রম ৩০ আগস্ট পর্যন্ত স্থগিত করেছেন আপিল বিভাগ। 
 
একই সঙ্গে ৩০ আগস্টের মধ্যে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে তাকে আপিল করতে বলা হয়েছে।
 
রবিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয়। আদালতে মওদুদের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।
 
দুদকের উপ-পরিচালক হারুনুর রশিদ ২০১৩ সালের ১৭ ডিসেম্বর অবৈধভাবে বাড়ি দখল ও আত্মসাতের অভিযোগে গুলশান থানায় মওদুদ ও তার ভাই মনজুরের বিরুদ্ধে এই মামলা করেন।