মাফিয়া ডন দাউদ ইব্রাহিমকে আশ্রয় দেয়া এবং এবং বিচ্ছিন্নতাবাদী নেতাদের সঙ্গে আলোচনার উদ্যোগ বন্ধ না করা পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কোন ক্রিকেটীয় সম্পর্ক স্থাপিত হতে পারে না বলে পরিস্কার বলে দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সম্পাদক অনুরাগ ঠাকুর।
রবিবার নিজের টুইটারে এক বার্তায় ঠাকুর লিখেছেন, ‘দাউদ করাচিতে। সেখানকার নেতারা এখানকার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে দেখা করতে চায়। শান্তির বিষয়ে সত্যিই কি আপনারা আন্তরিক এবং আশা করছেন আমরা আপনাদের সঙ্গে ক্রিকেট খেলব?’
এ বছরের ডিসেম্বরে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের সঙ্গে ভারতের একটি সিরিজ খেলার কথা রয়েছে। তবে সীমান্ত সন্ত্রাসবাদ বন্ধ না হওয়া পর্যন্ত কোন ক্রিকেটীয় সম্পর্ক স্থাপিত হতে পারেনা বলে পরিস্কার বলে দিয়েছেন ঠাকুর।
-বাসস
