বরিশালে বাসচাপায় পুলিশসহ নিহত ৩

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১৩:৩০
 
বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী বাসচাপায় পুলিস সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন-গৌরনদী হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল জাহিদ হোসেন, শাহজাদা শরিফ ও সিরাজ হোসেন। আহত নজরুল ইসলাম ও শাহজাদার ছেলে রেশাদ শরিফকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
গৌরনদী হাইওয়ে থানা-পুলিশের ওসি মাহবুবুর রহমান চৌধুরী জানিয়েছেন, কে এম পরিবহনের যাত্রীবাহী বাসটি বরিশাল থেকে বেনাপোল যাচ্ছিল। বাসটি দক্ষিণ বিজয়পুর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশার দুই যাত্রী এবং সড়কে দায়িত্বরত হাইওয়ে পুলিশের কনস্টেবল মারা যান।
 
তিনি আরো জানান, বাসটিকে আটক করা হলেও চালক পালিয়ে গেছে।