ফরিদপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেফতার ১

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ২০:২২
ফরিদপুরের কানাইপুরে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ২রাউন্ড গুলি ও ম্যাগজিনসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে গ্রেফতার করা হয় সন্ত্রাসী রাজীব শেখ(২৪)কে।তিনি লক্ষীপুর গ্রামের সুলতান শেখের ছেলে।
 
কোতয়ালী থানার উপ-পরিদর্শক নিখীল অধিকারী জানান,  গোপন সংবাদে লক্ষিপুর ফেরদৈৗসি বেগম কিন্ডার গার্টেন স্কুলের পাশে অভিযান চালায় কোতয়ালী থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে এক যুবক পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে গ্রেফতার করে। এই ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
 
গ্রেফতার রাজীবের বিরুদ্ধে এর আগে কোতয়ালী থানায় চাঁদাবাজীসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।