রাজধানীর হাজারীবাগে ছাত্রলীগ নেতা আরজুকে অপহরণ করে হত্যার অভিযোগ এনে র্যাব-২ এর কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ করে মামলার আবেদন করা হয়েছে। রবিবার ঢাকা মহানগর হাকিম শাহরিয়ার মাহমুদ আদনানের আদালতে অভিযোগ করেন আরজুর বড় ভাই মাসুদ রানা। এই বিষয়ে পরে আদেশ দেবে আদালত।
মামলার আসামিরা হলেন- র্যাব-২ এর অধিনায়ক লে. কর্নেল মাসুদ রানা, ডিএডি শাহেদুর রহমান ও পরিদর্শক ওয়াহিদ এবং র্যাব-২ এর সোর্স রতন।
গত ১৭ আগস্ট র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া নিহত হন। মোবাইল চুরির অপবাদে স্থানীয় এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে আরজুকে গ্রেফতার করার পর দিন এই ঘটনা ঘটে।
