নীলফামারীর জলঢাকা পৌরসভায় কয়েকদিনের টানা বর্ষণে প্রধান প্রধান সড়কসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর জন্য অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থাকে দায়ি করেছেন স্থানীয়রা।
এখানে সামান্য বৃষ্টি হলেই শহর জুড়ে পরিনত হয় জলাবদ্ধতা। পৌরশহরের প্রধান সড়ক জিরোপয়েন্ট থেকে উপজেলা পরিষদ পর্যন্ত রাস্তাটি সংস্কারের অভাবে বিভিন্ন জায়গায় খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলে অযোগ্য হয়ে পড়েছে। স্কুল-কলেজগামী ছাত্রছাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রতিনিয়ত। ৬নং ওয়ার্ডের কলেজপাড়া, মুদিপাড়া, সবুজপাড়া, কদমতলীতে রাস্তা পানি জমে দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা।
এ বিষয়ে জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবলু বলেন, 'আবহাওয়া অনুকুল হলে উপজেলা সড়কের কাজ শুরু করব। আমাদের অর্থনৈতিক সমস্যা রয়েছে। এর মধ্যে অর্থ সমস্যা পূরণ হলে পুরো পৌরশহর ড্রেনেজ ব্যবস্থার সমস্যা নিরসন করা হবে।'
