মানবতাবিরোধী অপরাধ

শর্তসাপেক্ষে জামিন পেলেন রশিদ

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১৫:১৩

 

মানবতাবিরোধী অপরাধ মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য কক্সবাজারের মহেশখালীর মোহাম্মদ রশিদ মিয়াকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। রবিবার এই জামিন আবেদন মঞ্জুর করা হয়।

 

আসামিপক্ষের আইনজীবী মো. শাহজাহান আসামির বয়স এবং শারীরিক অবস্থার কথা উল্লেখ করে জামিনের আবেদন জানান। শুনানি শেষে  ট্রাইব্যুনাল এই জামিন মঞ্জুর করেন। 
 
একইসঙ্গে আগামী ১১ অক্টোবরের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার জন্য প্রসিকিউশনকে নির্দেশ দেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর রানা দাশগুপ্ত চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের জন্য ৪৫ দিনের সময়ের আবেদন জানালে ট্রাইব্যুনাল এই দিন ধার্য করেন।
 
কক্সবাজারের মহেশখালীর মোট ১৯ জন এই মামলার আসামি। তার মধ্যে বিভিন্ন সময়ে সাতজনকে পুলিশ গ্রেফতার করেছে। এদের মধ্যে আসামি শামসুদ্দোহা কারাগারে অসুস্থ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।