বড়পুুকুরিয়া দুর্নীতি: খালেদা জিয়ার আবেদন খারিজ

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ০২:১২
বড় পুুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলার মূলনথি তলব চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। 
 
রবিবার দুপুরে বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামান ও বিচারপতি আবদুর রবের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। 
 
একই সঙ্গে ২০০৮ সালে এই মামলায় খালেদা জিয়াকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তলবের আবেদনটিও খারিজ করে দিয়েছে। এই মামলার রিটের চূড়ান্ত শুনানিকালে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবী এই দু’টি নথি তলবের আবেদন দায়ের করেছিল।