অর্থ উপদেষ্টা সঙ্গে কাস্টমস, পুলিশ ও বিজিবির বৈঠক

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১৬:২০
বেনাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্য আরো গতিশীল ও রাজস্ব আয় বাড়াতে কাস্টমস, বন্দর, পুলিশ ও বিজিবি কর্মকর্তাদের  সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান। রবিবার দুপুরে বেনাপোল  কাস্টমস হাউজে এ বৈঠক  অনুষ্ঠিত হয়।
 
বেনাপোল কাস্টমস কমিশনার এএফএমআব্দুল্লাহ খানের সভাপতিত্বে বৈঠকে বক্তারা আমদানি রফতানি সংক্রান্ত বিষয়, বন্দর, কাস্টমস ও ইন্টারন্যাশনাল ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীদের যাতায়াতে নানা সমস্যা তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন- বন্দরের পরিচালক নিতাই চন্দ্র সেন, বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন, অতিরিক্ত  পুলিশ সুপার আরিফুর রহমান, বিজিবির উপ-অধিনায়ক মেজর লিয়াকত হোসেন।
 
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বেনাপোল বন্দর, চেকপোস্ট, বাইপাস সড়ক ও ইন্টারন্যাশনাল পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট অফিস পরির্দশন করেন।
 
পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,  ‘অমদানিকৃত মালামাল বিজিবি দেখার অধিকার নেই।  অর্থমন্ত্রীর এই বক্তব্য সঠিক, বন্দরের বাইরে আমদানিকৃত মালমাল বিজিবি দেখে কিনা সেটা আমার জানা নেই। তবে চোরাইপথে বা নিষিদ্ধ  কোনো পণ্য আসলে সেটি তারা দেখেন।’