নেপালের কোদারী থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫। রবিবার এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৫ এপ্রিলে নেপালে ভয়াবহ ভূমিকম্পে আট হাজারের মতো মানুষ নিহত হয়েছেন। রিখটার স্কেলে ঐ ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৯।
গত ১২ মে মাসে ফের দেশটিতে ৭ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে।
