বগুড়ায় নন্দীগ্রামে রাস্তার পাশে থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া নবজাতকটি ছেলে শিশু বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ আরো জানায়, স্থানীয় লোকজন সড়কের পাশে নবজাতকের লাশ দেখে থানায় খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।
নন্দীগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শওকত কবির বলেন, 'এখন পর্যন্ত নবজাতকের পরিচয় মেলেনি। লাশটির ডিএনএ পরীক্ষা করা হবে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।'
