সিংড়া উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ মারা গেছেন

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ১৮:১৬
 
নাটোরের সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ মারা গেছেন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৬০) বছর।
 
মরহুমের প্রথম জানাজা সোমবার সকাল ১০টায় সিংড়া কোর্ট মাঠ ও পরে বেলা ১১টায় তার জন্মস্থান উপজেলার ৯নং তাজপুর ইউনিয়নের রাখালগাছা ঈদগাহ মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
অ্যাডভোকেট আবুল কালাম আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সহ সভাপতি খান মো. শারফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সদস্য রাকিবুল ইসলাম সহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।