ইয়েমেনের উত্তরাঞ্চল থেকে বিদ্রোহীদের ছোড়া রকেটের আঘাতে এক সৌদি সীমান্তরক্ষী নিহত হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে রিয়াদের সরকারি সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়েছে, সৌদি আরবের জাজান অঞ্চলের এক সীমান্ত ফাঁড়ি লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।
সীমান্ত রক্ষীরাও এর পাল্টা জবাব দিয়েছে। রকেট বিনিময়কালে এক সৌদি সীমান্ত রক্ষী নিহত হন বলে সংবাদ সংস্থাটির খবরে জানানো হয়েছে।
গত মার্চে ইয়েমেনে ইরান সমর্থিত বিদ্রোহীদের ওপর রিয়াদের নেতৃত্বে জোটের বিমান হামলা শুরু হওয়ার পর সৌদি-ইয়েমেন সীমান্তে ৫০ জনেরও বেশি লোক নিহত হয়েছে। সূত্র: এএফপি
