সিলেট থেকে তিনটি হজ ফ্লাইট সরাসরি জেদ্দায় যাবে। প্রথম হজ ফ্লাইটটি জেদ্দার উদ্দেশ্যে রওনা করবে ৩১ আগস্ট। এরপর ৮ ও ৩ সেপ্টেম্বর আরো দুটি হজ ফ্লাইট যাবে সিলেট থেকে। এ তিনটি ফ্লাইটে প্রায় ১২ শ হজযাত্রী জেদ্দায় যাবেন।
সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের কমার্শিয়াল অফিসার ও হজ ফ্লাইট তদারক কর্মকতা মো. আকবর আলী হাওলাদার এ তথ্য জানান।
তিনি জানান, প্রথম ফ্লাইটে (বোয়িং ৭৭৭) সিলেট থেকে সরাসরি জেদ্দায় যাওয়ার জন্য ৪০৯ জন হজযাত্রী টিকেট নিশ্চিত করেছেন। তবে ফ্লাইটগুলোর উড্ডয়ন সময় এখনো নির্ধারণ করা হয়নি।
