'পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে'

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ২০:০৫
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‌'পরিকল্পনা অনুযায়ী পদ্মা সেতুর কাজ এগিয়ে চলেছে। নাব্যতা সঙ্কটের সাথে পদ্মা সেতুর পাইলিং কাজের কোনো সম্পৃক্ততা নেই। এ পর্যন্ত পদ্মা সেতুর ২৩শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সিডিউল আনুযায়ী অক্টোবরের শেষ ভাগে মূল পাইলিংয়ের কাজ শুরু হবে। এটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার বিকালে তিনি পদ্মা সেতুর কাজ পরিদর্শন করে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন। 
 
এই সময় পদ্মা সেতুর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. কামরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী (পুনবার্সন) মো. তোফাজ্জল হোসেনসহ পদ্মা সেতু সংশ্লিষ্ট প্রকৌশলী ও বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর চেলেঞ্জজিং প্রকল্প পদ্মা সেতুর কাজ আামরা এগিয়ে নিয়ে যাচ্ছি। নাব্যতা সঙ্কটে কারণে ফেরি চলাচল বন্ধ রাখা যাবে না। নৌ মন্ত্রণালয়ে কথা হয়েছে তারা প্রয়োজনীয় ড্রেজিং কাজ করবে। আর পদ্মা সেতুর কাজ হচ্ছে পরিকল্পিতভাবে এখানে যে পাইলিং কাজ হচ্ছে তা থেকে নাব্যতা সঙ্কট সৃষ্টির কোনো সুযোগ নেই।