র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা রবিবার সিলেট নগরীর লালদিঘিরপাড় মহাজনপট্টি এলাকা থেকে পেট্রোলবোমা ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করেছে। -বাসস
র্যাব ৯-এর একটি দল রবিবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে এসব বোমা তৈরির সরঞ্জামাদি উদ্ধার করে। এ সময় কাউকে আটক করতে পারেনি র্যাব।
র্যাব-৯ এর সহকারি মিডিয়া কর্মকর্তা মোশাররফ হোসেন ‘বাসস’কে জানিয়েছেন, নগরীর লালদিঘিরপাড় মহাজনপট্টি এলাকায় রাস্তার পাশ থেকে পরিত্যাক্ত অবস্থায় ৮টি পেট্রোলবোমা, ২টি হাতবোমা, ৫টি পাওয়ার জেল ও ৫টি ইলেকট্রিক জেনারেটর উদ্ধার করা হয়।
তিনি জানান, এ ব্যাপারে গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
