খালেদা জিয়া সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না: শাজাহান খান

আপডেট : ২৩ আগস্ট ২০১৫, ২১:০৭
 
নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া যতই চক্রান্ত করুক না কেন বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে না।’
 
রবিবার বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় স্যার সলিমুল্লাহ হল শাখা আয়োজিত স্যার সলিমুল্লাহ হলে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী, এসএম হলের প্রধাক্ষ্য গোলাম আহম্মেদ ভূঁইয়া।
 
শাজাহান খান বলেন, ‘বেগম খালেদা জিয়ার স্বামী জিয়াউর রহমান ষড়যন্ত্র করে বঙ্গবন্ধু ও তার পরিবারকে খুন করেছে। আর তার পুত্র তারেকও ষড়যন্ত্র করে শেখ হাসিনার উপর গ্রেনেড হামলা করে তাকে হত্যা করতে চেয়েছিল। জিয়া, বেগম জিয়া ও তারেক রহমানের ষড়যন্ত্র একসূত্রে গাঁথা।’