জয়পুরহাট কারিগরি প্রশিক্ষন কেন্দ্র দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ০৯:১৫

জয়পুরহাট সহ এ অঞ্চলের বেকার যুব সমাজকে কারিগরি শিক্ষায়  দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে  জয়পুরহাট কারিগরি প্রশিক্ষন কেন্দ্রটি বিশেষ ভূমিকা পালন করবে । বর্তমানে এটি উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

জয়পুরহাট সদরের হারাইল মৌজায় ২০১১ সালে ২ একর জায়গা অধিগ্রহণ করার পর প্রকল্পটি বাস্তবায়নে ২৪ কোটি ৪২ লাখ ৯৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। শ্রম জনশক্তি ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধীন বিভিন্ন জেলায় ৩৩টি টিটিসি ( কারিগরি প্রশিক্ষন কেন্দ্র) স্থাপন শীর্ষক প্রকল্পের আওতায় গণপূর্ত অধিদপ্তর এ প্রকল্পটি বাস্তবায়ন করছে।
অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত এই প্রশিক্ষন কেন্দ্রে রয়েছে ৮টি ওয়ার্কশপ, কনফারেন্স রুম, প্রশাসনিক ভবন, শ্রেণী কক্ষ সহ অন্যান্য স্থাপনা। ১২ তলা ভিত বিশিষ্ট ৪ তলা এই প্রশিক্ষন কেন্দ্র হতে প্রতিবছর ১ হাজার  যুবক  বিভিন্ন বিষয়ে প্রশি¶ণ গ্রহণের সুযোগ পাবে। প্রশি¶ণের বিষয়গুলোর মধ্যে রয়েছে কম্পিউটার, অটোমোবাইল, ইলেকট্রিক এন্ড হাউজ ওয়্যারিং রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন সহ ৮টি বিষয়। এ  প্রশি¶ণ কেন্দ্রের মাধ্যমে জেলার বেকার যুব সমাজ প্রশি¶ণ গ্রহণ শেষে  সরকারের নানা মূখী সহযোগীতায় দক্ষ জনশক্তি হিসাবে বিদেশে চাকরী নেয়া সহ বিভিন্ন আত্ম-কর্মসংস্থান মূলক কাজে আত্মনিয়োগ করতে পারবে। এতে বেকার সমস্যা সমাধানের পাশাপাশি দারিদ্র বিমোচনে বিশেষ ভূমিকা রাখবে এই প্রশি¶ণ কেন্দ্রটি।

জয়পুরহাট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আব্দুল গোফ্ফার ইত্তেফাক’কে জানান, ইতোমধ্যে নির্মান কাজের ৯৯ ভাগ শেষ হয়েছে। ২০১২ সালের ২২ জানয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা  এ প্রশিক্ষন কেন্দ্রের  নির্মান কাজের  ভিত্তি প্রস্থর স্থাপন করেছিলেন। এ অঞ্চলের বেকার যুব সমাজকে কারিগরি শিক্ষায়  দক্ষ করে গড়ে তোলার ক্ষেত্রে  জয়পুরহাট কারিগরি প্রশিক্ষন কেন্দ্রটি বিশেষ ভূমিকা পালন করবে বলে প্রকৌশলী মো: আব্দুল গোফ্ফার  আশা প্রকাশ করেন।