পিএলও’র প্রেসিডেন্ট পদ ছাড়লেন মাহমুদ আব্বাস

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ০৯:৪৪


ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনি মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির পদ ত্যাগ করেছেন। শনিবার তিনি সভাপতির পদে ইস্তফা দেন। খবর এএফপি’র।

আব্বাসের সঙ্গে পিএলও’র ১৮ সদস্যের নির্বাহী কমিটির অর্ধেকের বেশি সদস্য পদত্যাগ করেছেন। মূলত পিএলও’র নির্বাহী কমিটির নতুন নির্বাচন অনুষ্ঠানে বাধ্য করতে পদত্যাগ করেছেন আব্বাস।

পিএলও’র কর্মকর্তা ওয়াসেল আবু ইউসেফ জানান, আব্বাস ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেননি। নির্বাহী কমিটির প্রেসিডেন্ট এবং অর্ধেকের বেশি সদস্যের পদত্যাগে একটি আইনি শূন্যতা সৃষ্টি হয়েছে। তাই ফিলিস্তিন ন্যাশনাল কাউন্সিল-পিএনসিকে একটি নতুন নির্বাহী কমিটি নির্বাচনের জন্য এক মাসের মধ্যে বৈঠক ডাকতে বলা হয়েছে।