৪ বছর পর ইরানে ব্রিটিশ দূতাবাস চালু

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ০৯:৫২

দীর্ঘ চার বছর পর ইরানের রাজধানী তেহরানে ব্রিটিশ দূতাবাস চালু হয়েছে। রবিবার দূতাবাসের উদ্বোধন করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড। ইরানের সঙ্গে ব্রিটেনসহ ছয় বিশ্ব শক্তির সঙ্গে পরমাণু চুক্তি হওয়ার কয়েক সপ্তাহ পর এই দূতাবাস চালু করা হলো। খবর বিবিসির।

২০১১ সালে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়ার দাবিতে একদল বিক্ষোভকারী ব্রিটিশ দূতাবাসে ঢুকে পড়লে অনির্দিষ্টকালের জন্য দূতাবাসের কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। ২০০৩ সালের পর এই প্রথম কেনো ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হিসাবে ইরান সফর করছেন হ্যামন্ড।

উদ্বোধনী অনুষ্ঠানে হ্যামন্ড বলেন, দূতাবাস চালু হওয়াটা একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ২০১১ সালে ইরানের যে অবস্থা ছিল তা থেকে দেশটি ধাপে ধাপে উন্নতি করছে।