মোহাম্মদপুরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১০:১৪
রাজধানীর মোহম্মদপুরে মাল্টিপারপাস ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রবিবার রাত সাড়ে ১০টার দিকে থানার ঢাকা উদ্যান এলাকায় সোহল (৩৫) নামে ওই ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়। 
 
তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
 
ঢামেক পুলিশ ফাঁড়ির সহাকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস বিষয়টি নিশ্চিত করেছেন। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।
 
নিহত সোহেলের বন্ধু সুমন ঢামেক হাসপাতালে সাংবাদিকদের জানান, সোহেল মোহম্মদপুর ঢাকা উদ্যানের ফোর ব্রাদার গার্মেন্টস এলাকায় থাকতেন। রাতে ১ নম্বর রোডে তার বাসার সামনে মনির, বদরুলসহ ৬/৭ জন যুবক সোহেলকে কুপিয়ে পালিয়ে যায়।