রাজধানীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১১:১৪

রাজধানীর মোহাম্মদপুরে সড়ক দুর্ঘটনায় একরামুল হক (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে মোহাম্মদপুর এলাকার বছিলা রোডের তিন রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত একরামুলের বাড়ি রংপুরে। তিনি ঢাকার কল্যাণপুর এলাকায় থাকতেন।

মোহাম্মদপুর থানার ওসি মো. জামাল উদ্দিন মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকাল সাড়ে ৭টার দিকে বছিলা রোডের তিন রাস্তার মোড়ে একটি কভার্ড ভ্যান একটি অটোরিকশাকে ধাক্কা দিলে এর চার আরোহী আহত হন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক একরামুলকে মৃত ঘোষণা করেন।

তাৎক্ষণিকভাবে আহত তিনজনের পরিচয় জানা যায়নি বলে জানান তিনি।