আবারও মঞ্চে উঠছে ‘প্রাঙ্গণেমোর’ নাট্যদলের ৮ম প্রযোজনা ‘ঈর্ষা’। দীর্ঘ ৮ মাস পর মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল হলে নাটকটি মঞ্চাস্থ হচ্ছে। নাটকটি নির্দেশনা দিয়েছেন অনন্ত হিরা।
এতে অভিনয় করেছেন নূনা আফরোজ, রামিজ রাজু ও অনন্ত হিরা। মঞ্চ পরিকল্পনা করেছেন শাহীনুর রহমান, আলো জিল্লুর রহমান, সংগীত রামিজ রাজু ও পোশাক নূনা আফরোজ।
নির্দেশক অনন্ত হিরা বলেন, ‘ঈর্ষা’ নামের কাব্যনাটকের গল্প এতোটাই বিস্তৃত আর দ্বন্দ্ব সংঘাতে মুখর যা বর্ননাতীত। সেই সঙ্গে আছে শিল্পের সঙ্গে শিল্পের দ্বন্দ্ব, আছে শিল্পীর সঙ্গে শিল্পীর দ্বন্দ্ব। আছে রূপসী বাংলার শ্যামল উজ্জ্বল রূপের বর্ণনা, আছে মুক্তিযুদ্ধের মূল্যবোধও।
