‘জনকণ্ঠ সম্পাদকের বিরুদ্ধে আপিল করতে পারবে দুদক’

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১২:০৮
দৈনিক জনকণ্ঠের সম্পাদক মোহম্মদ আতিকউল্লাহ খান মাসুদের ভবনের নকশা জালিয়াতির মামলায় খালাসের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
 
সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
 
দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।