বগুড়ার নন্দীগ্রামে এক অজ্ঞাত তরুণীর (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার কৈতলা উত্তর সৈয়দপুর গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) শওকত কবির জানান, লাশের গলায় বিছানার চাদর পেঁচানো ছিল। গায়ে জামা থাকলেও শরীরের নিচের অংশ বিবস্ত্র ছিল। ধারণা করা হচ্ছে ধর্ষণের পর মেয়েটিকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে।
