রাজন হত্যা মামলার ৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথম আদালত। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশও দেয়া হয়েছে। পাশাপাশি চার্জশিট থেকে অব্যহতি চাওয়া দু’জনকে অব্যহতি দেয়ার নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক শাহেদুল করিম।
সোমবার রাজন হত্যা মামলার চার্জশিটের ওপর শুনানি হয়।
আদালতের সিনিয়র সহকারী কমিশনার (এসি) আব্দুল আহাদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।
গত ১৬ আগস্ট রাজন হত্যা মামলার চার্জশিট (নং-৮১) ওই আদালতে দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ডিবি) সুরঞ্জিত তালুকদার।
