নির্বাচন কমিশনে বাৎসরিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়।
হিসাবে আয় দেখানো হয়েছে ২ কোটি ৮৭ লাখ ৮৪ হাজার ৫৭৮ টাকা আর ব্যয় দেখানো হয়েছে ৩ কোটি ৫৩ লাখ ৩ হাজার ৫৯০ টাকা।
