ময়মনসিংহের তারাকান্দায় যাত্রীবাহী বাস উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে বাগুন্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহাম্মদ মোল্লা জানান, ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। গুরুতর আহত ৫ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও দু’জন মারা যান।
হাসপাতালে আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন বলে চিকিৎসক হেলাল উদ্দিন জানিয়েছেন।
