বরিশালে ট্রাকের ধাক্কায় তাওহীদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের দোয়ারিকা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে।
নিহত তাওহীদ রামপট্টি গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে।
বাচ্চু মিয়া জানান, সকালে শিশু তাওহীদ ঘর থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিল। এ সময় বরিশাল থেকে বেনাপোলগামী একটি মালবাহী ট্রাক তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাওহীদকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
বিমানবন্দর থানার ওসি (তদন্ত) মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
