বগুড়ার কাহালুতে রবিবার রাতে তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের সোমবার সকালে কোর্টে পাঠানো হয়েছে।
আসামিরা হলো- আব্দুল মজিদ ওরফে মানিক(৩২), লয়া মিয়া(৩০) ও আব্দুস ছালাম(৩৫)। তারা সবাই কাহালু উপজেলার নারহট্ট ইউনিয়নের বাসিন্দা বলে পুলিশ জানায়।
কাহালু থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন, 'গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০১০সালে কাহালু থানায় একটি ডাকাতির মামলা রয়েছে।'
