অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপির সাবেক এমপি হাফিজ ইব্রাহিমকে খালাস সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে আগামী তিনমাসের মধ্যে নিম্ন আদালতের সাজার বিরদ্ধে হাফিজের করা আপিল পুনঃশুনানির নির্দেশ দিয়েছে আদালত। সোমবার প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুর্নীতি দমন কমিশনের (দুদদ) দায়েরকৃত অবৈধ সম্পদ অর্জনের মামলায় হাফিজ ইব্রাহিমকে ১৩ বছরের সাজা দিয়েছিল ঢাকার বিশেষ জজ আদালত। পরে এই সাজার বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করেন তিনি। হাইকোর্ট নিম্ন আদালতের সাজা বাতিল করে হাফিজকে বেকসুর খালস দেয়। পরে হাইকোর্টের খালাসের রায়ের বিরুদ্ধে আপিল করে দুদক। আজ শুনানি শেষে হাইকোর্টের রায় বাতিল করে আপিল মঞ্জুর করে আপিল বিভাগ।
