নড়াইলের লোহাগড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে প্রতিপক্ষের গুলিতে সৈয়দ ইলিয়াস আলী (৬০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। রবিবার সন্ধ্যায় উপজেলার কুমড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কুমড়ি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লতিফুর রহমান পলাশ ও বনি শেখের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এর জের ধরে রবিবার বিকেলে কুমড়ি পশ্চিমপাড়ায় দুইপক্ষের সংঘর্ঘ বেঁধে যায়। সংঘর্ঘ চলাকালে পলাশ গ্রুপের লোকজন বনি শেখের ওপর গুলি চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় গুলিতে বনি শেখ গ্রুপের সৈয়দ ইলিয়াস আলী নিহত হন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জেলা পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
