জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৯ আগস্টের অনুষ্ঠিতব্য ২০১২ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হয়েছে। সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোঃ ফয়জুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত পরীক্ষা আগামী ৩০ আগস্ট দুপুর দুইটায় অনুষ্ঠিত হবে। এ পরীক্ষার অন্যান্য তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে।
এই বিষয়ে বিস্তারিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
