ঢাকায় ফিরেছেন এরশাদ

আপডেট : ০৬ মার্চ ২০১৯, ১৮:৫৩

চারদিনের ব্যক্তিগত সফর শেষে রংপুর থেকে ঢাকায় ফিরেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার দুপুর রংপুর থেকে তিনি ঢাকায় ফেরেন। এরশাদের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ রংপুর সেনানিবাস থেকে হেলিকপ্টার যোগে বেলা ১১টায় রওয়ানা দেন। এক ঘণ্টা পর দুপুর ১২টার দিকে তাকে বহনকারী হেলিকপ্টার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন।

আরো পড়ুন: ওবায়দুল কাদেরের অবস্থার উন্নতি, খুলে দেওয়া হবে কৃত্রিম শ্বাসযন্ত্র

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিমানবন্দরে স্বাগত জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী, যুগ্ম সাংগঠনিক সম্পাদক কাজী আবুল খায়ের, কেন্দ্রীয় নেতা মামুনুর রহমান, নজরুল ইসলাম সরদার প্রমুখ।

বিমান বন্দর থেকে দুপুর পৌনে ১টার দিকে বারিধারার প্রেসিডেন্ট পার্কে ফিরেন এরাশাদ। চারদিনের ব্যক্তিগত এ সফরে হুসেইন মুহম্মদ এরশাদ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন। তার এ সফরে বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) মো. খালেদ আখতার ও হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ সঙ্গী হিসেবে ছিলেন।

ইত্তেফাক/বিএএফ