রাতে আধারে ২শতাধিক লিচু গাছ কর্তন

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৬:১৫
ঢাকার নবাবগঞ্জে রাতের আধারে বাগানের ২শতাধিক লিচু গাছ কেটে ফেলেছে দুস্কৃতিকারীরা। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। রবিবার গভীর রাতে ইসলামপুরে কালিগঙ্গায় কৃষক কামাল উদ্দিনের বাগানে দুস্কৃতিকারীরা এ ঘটনা ঘটে।
 
বাগানের মালিক মো. কামাল উদ্দিন জানান, স্থানীয় বখাটে ছেলেরা আগের দিন বিকালে জোরপূর্বক বাগানের পেয়ারা নিতে আসলে তাদেরকে বাঁধা দেয়া হয়। ওই সময় বখাটেরা ফসল নষ্ট করার হুমকি দেয়। স্থানীয় বখাটেরা এ ঘটনা ঘটিয়েছে বলে তার দাবি। 
 
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক জয়নাল আবেদিন বলেন, ‌'এ বিষয়ে থানায় অভিযোগ দেয়া হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।'