আইজিপির স্বজন পরিচয়ে প্রতারণা, আটক ৪

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৬:৩৯
 
পুলিশের মহাপরিদর্শকের আত্মীয় পরিচয়ে প্রতারণার অভিযোগে রাজধানী থেকে চারজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার এক ব্রিফিংয়ে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার শেখ নাজমুল আলম জানান, রবিবার বিকালে মুগদাপাড়া থেকে তাদের আটক করা হয়।
 
আটকরা হলেন- ইব্রাহিম খলিল ওরফে ফয়সাল, আবদুল জলিল সিকদার, রফিকুল ইসলাম ও জাহিদ হাসান।
 

নাজমুল আলম বলেন, ‘সে নিজেকে পুলিশের মহাপরিদর্শকের চাচাত ভাই এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপসচিবের ঘনিষ্টজন হিসাবে পরিচয় দিত।’ তিনি বলেন, ‘এছাড়াও কখনো সাংবাদিক, কখনো ছাত্রলীগনেতা পরিচয়ে পুলিশ, সেনাবাহিনী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরি দেয়ার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার কথাও সে স্বীকার করেছে।’