কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৬:৪৭
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রায় যাত্রীবাহী বাস ও পিকাপ ভ্যানের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে।এ ঘটনা আহত হয়েছেন আরো পাঁচজন।
 
পুলিশ জানায়, সোমবার বিকালে চন্দ্রা এলাকার সীমান্ত ফিলিং স্টেশনের সামনে ঢাকাগামী একটি মাছ বোঝাই পিকাপ ভ্যান যাত্রী নিয়ে দাঁড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই বাসটি উল্টে দুই পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তারা মারা যান। এ ঘটনায় অপর তিন পথচারী ও দুই মোটর সাইকেল আরোহীসহ পাঁচজন আহত হয়। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।