মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার চালতাতলা রাস্তার পাশ থেকে মুমূর্ষু অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর মারা গেছেন। রবিবার রাত ১০টায় সিরাজদিখান-শ্রীনগর সড়কের ওই স্থানে তাকে উদ্ধার করে স্থানীয় জনতা। তার শরীরে কোন আঘাতের চিহ্ন নেই।
পুলিশ জানায়, অজ্ঞাত ওই যুবকের গোঙানির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এরপর তারা পুলিশে খবর দেয়।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উলফাত আরা বেগম জানান, এটি অস্বাভাবিক মৃত্যু।
পুলিশের ধারণা, তাকে হত্যার পর দুর্বৃত্তরা মৃত ভেবে সেখানে ফেলে গেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়ারদৌস হাসান জানান, ময়নাতদন্তের রির্পোটের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
