শালিখায় অস্ত্র ও ফেনসিডিলসহ ২জন আটক

আপডেট : ২৪ আগস্ট ২০১৫, ১৮:১৬
শালিখায় একটি বিদেশী পিস্তল ও ৪০বোতল ফেনসিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে ৩টার দিকে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক আটক করে পুলিশ।
 
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ  জানান,  গোপন সংবাদের ভিত্তিতে কৃষ্ণপুরে সাতক্ষীরা-ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস তল্লাশি করে কুদ্দুস বিশ্বাস (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার দেহ তল্লাশি চালালে শরীরে লুকিয়ে রাখা একটি ৭.৬২ বোরের পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩টি বুলেট উদ্ধার করা হয়। কুদ্দুস যশোরের বকচর এলাকার সিরাজুল ইসলামের ছেলে। এর কিছুক্ষণ পরই যশোর মাগুরা রুটের একটি বাসে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিলসহ জাকির হোসেন (২২) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জাকির সাতক্ষীরার পাথরঘাটার এরশাদ মিয়ার ছেলে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা হয়েছে।