ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় সোমবার সকাল থেকে নৌযান শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। নৌপথে ডাকাতি-চাদাঁবাজি বন্ধ ও আটক শ্রমিকের মুক্তির দাবিতে নৌযান শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির ডাকে এ কর্মবিরত চলছে।
কমিটির পক্ষ থেকে বলা হয়, নৌপথে ডাকাতি-চাঁদাবাজি সম্পূর্ণভাবে বন্ধ, সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেফতার এবং আটক নৌযান শ্রমিকদের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তি না দেয়া পর্যন্ত এ কর্মবিরতি চলবে।
তবে ভৈরব নৌপুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মো. আনিছুর রহমান বলেন, ‘আমার এলাকায় (ভৈরব-আশুগঞ্জ) কোন সন্ত্রাসী কর্মকাণ্ড নেই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে। ’
